Header Ads Widget

Put AdSense Code Here

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমসহ ২ জন গ্রেপ্তার, বনগাঁ সীমান্ত থেকে আটক

ADVERTISEMENT / বিজ্ঞাপন

 ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।



রোববার (৮ মার্চ) সন্ধ্যায় বার্তা সংস্থা এএনআই-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এসটিএফের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৭ মার্চ) রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স জানায়, গোপন ও বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে— দুই বাংলাদেশি নাগরিক চাঁদাবাজি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধ করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তারা সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল এবং সে উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করার পর ভারতে পালিয়ে যায়

তারা প্রথমে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং পরে ভারতের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে থাকে। সর্বশেষ তারা পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে, সেখান থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে এসটিএফ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার আদালতে হাজির করার পর আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন

ADVERTISEMENT / বিজ্ঞাপন

Post a Comment

0 Comments